রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে রেস্টুরেন্ট মালিক ও ম্যানাজার মিলে বাবুর্চিকে কুপিয়ে জখম

রুপগঞ্জে রংধনু রেস্টুরেন্ট মালিক বাবুর্চিকে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : রূপগঞ্জ উপজেলার হাজী আব্দুল হক সুপার মার্কেটের রংধনু রেস্টুরেন্ট মালিক ও ম্যানাজার  মিলে বাবুর্চিকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে। সোমবার সকালে রংধনু রেস্টুরেন্টে এক মেসিয়ারকে দিয়ে কাজ করানোর জের ধরে এ ঘটনাটি ঘটেছে।

রেস্টুরেন্ট কর্মচারীদের সূত্রে জানা যায়, হাজী আব্দুল হক সুপার মার্কেটের রংধনু রেস্টুরেন্টে বাবুর্চির লোক নেই বলে আরেক জনকে সাথে নিয়ে কাজ করায় ম্যানাজারের সাথে দ্বন্দ্ব হয়। এর জের ধরে সোমবার সকালে বাবুর্চি শাহজালালকে মালিক আবু ও ম্যানাজার পলাশ হামলা চালায়। এসময় রংধনু রেস্টুরেন্ট মালিক আবু বাবুর্চি শাহজালালকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় শাহজালালকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভূলতা পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করা হয়েছে।

এ বিশয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT