নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কসমো নিটওয়্যার গার্মেন্টসে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নগরীর নয়ামাটির কালিবাড়ি কসমো নিটওেয়্যার গার্মেন্টস এর তিয় তলায় এয়ারকন্ডিশনার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রিফাত (২২) নামেএক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যুতিক শশটসার্কিট থেকে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক রিফাত নগরীর ৪০৭, বঙ্গবন্ধু সড়কের পাশে নিউ মর্ডান রেফ্রিজারেটর সুমী কর্মকারের দোকানে কাজ করতো। ঘটনাস্থলে নিহত রিফাত ওই গার্মেন্টের এসি মার্ভিসংয়ের জন্য যায় বলে জানা গেছে।

খবর পেয়ে সদর থানার মডেল থানার এস আই আজাদ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।

সদর মডেল থানার এস আই আজাদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT