ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় যুবককে টেঁটাবিদ্ধ ও কুপিয়ে হত্যা

ফতুল্লায় যুবককে টেঁটাবিদ্ধ ও কুপিয়ে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মনির হোসেন (৩৫) নামের এক যুবককে টেঁটাবিদ্ধ ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। ৭ই আগস্ট মঙ্গলবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার ব্যাংক কলোনি এলাকায় এ হত্যাকান্ড ঘটে।

নিহতের বাবা নুরুউদ্দিন মিল্কি জানান, লেইস ফিতা বিক্রেতা মনির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় কিছু কিনতে বাসা থেকে বের হয়। পরে খবর পায় কে বা কারা মনিরকে টেঁটা ও ছরিকাঘাত করেছে। ওই সময় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা  তাকে উদ্ধার করে শহরের খানপুুর হাসপাতালে নিয়ে যায়। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সরোয়ার হোসেন জানান, টেঁটাটি তার পেটের বামপাশে বিঁধেছে। এতে করে প্রচুর রক্তক্ষরণ হয়ে সে মারা গেছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক দিলারুল আলম জানান, মনির হোসেন দুই বিয়ে করেছে। তার দ্বিতীয় স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ চলছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই জের ধরেই তাকে হত্যা করা হতে পারে।

তিনি জানান, নিহত মনিরের শরীরের বিভিন্ন জায়গায় ধারলো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ তদন্ত করছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত মনিরের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT