নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবারও না.গঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন

আবারও না.গঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর বিমানবন্দরে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ৪র্থ দিনের মতো নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন। তবে তারা আন্দোলনে জড়ো হলেও শিক্ষার্থীরা কোনো গাড়ি আটকাচ্ছে না। সকলে যানবাহনকে শৃঙ্খলার মধ্যে থেকে চলাচলের জন্য বাধ্য করছেন। পাশাপাশি বিভিন্ন গাড়ির লাইসেন্স চেক করছেন তারা।

শনিবার (৪ আগস্ট) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে চাষাঢ়ায় জড়ো হয়। পরে কেন্দ্রীয় শহঅদ মিনারে শিক্ষার্থীরা জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে সকাল ১০টায় কর্মসূচি শুরু করেন।

নারায়ণগঞ্জ সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন, উপদেষ্টা ও জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ডের সভানেত্রী  সুলতানা আক্তার, উপদেষ্টা শুভ দেব, সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন, ফাহিম মুনতাছির, অর্ক, তুষার আহম্মেদ রানা প্রমুখ।

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর মঙ্গলবার প্রথম দফায় নারায়ণগঞ্জে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। সেদিন চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন করেন। তবে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার সকাল থেকে চাসাঢ়ায় অবস্থানের ঘোষনা দেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে বার সকাল থেকে আবারও অবস্থান কর্সূচির ঘোষণা আসে। সেই কর্সূচির অংশ হিসেবে শৃক্রবার তারা রাস্তায় নামে। বুধবার ও বৃহষ্পতিবার টানা দুইদিন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্ন্ত অবস্থান করেছিল শত শত শিক্ষার্থী। এই কয়েকদিনে শিক্ষার্রা গাড়ির লাইসেন্স পরীক্ষা করেন যেখানে বাদ পড়েনি এমপি, রাজনীতিক, পুলিশ, সাংবাদিকও।

About the author

SOFT PRO IT