রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় সন্ধ্যা রানী  নামে এক  বৃদ্ধা নিহত হয়েছে।  শুক্রবার রাত ৯ টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায়  এ দূর্ঘটনা ঘটে। সন্ধ্যা রানী সুনামগঞ্জ জেলার সুত্তনপুর এলাকার  মৃত হরেকৃঞ্চ দাসের স্ত্রী। সে তেতলাব এলাকায় হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯ টার দিকে সন্ধ্যা রানী কর্ণগোপ এলাকয় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ভুলতা গামী একটি লেগুনা সন্ধ্যা রানীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে ইউ এস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এসময় উত্তেজিত জনতা ৪/৫ টি লেগুনা গাড়ী ভাংচুর করে। পরে রূপগঞ্জ থানার উপপরিদর্শক এস আই জুবায়ের মৃধা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

About the author

SOFT PRO IT