নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দ্বিতীয় দিনের মত বিক্ষোভ ও অবরোধে স্থবির নারায়ণগঞ্জ

দ্বিতীয় দিনের মত বিক্ষোভ ও অবরোধে স্থবির নারায়ণগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৃষ্টিকে উপেক্ষা করে দ্বিতীয় দিনের মত শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধে স্থবির হয়ে গেছে নারায়ণগঞ্জ। বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন। বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের লাইসেন্স  দেখছে শিক্ষর্থীরা। এ থেকে বাদ যায়নি পুলিশ, সাংবাদিক সহ সর্বসাধারণ।

বৃহস্পতিবার ( ২আগস্ট ) সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ড্রেস ও আইডি কার্ড পরিধান করে বিক্ষোভ মিছিল ও  সড়ক অবরোধ করে। তাদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসেও যুক্ত হয়েছেন।

এছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। এসময় শিক্ষার্থীরা  এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সরকারী গাড়ি চলাচলে সহযোগীতা করেছে। এদিকে  শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ।

About the author

SOFT PRO IT