নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নো লাইসেন্স নো রান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শিক্ষার্থীদের বৃহষ্পতিবার (২আগস্ট) অন্দোলনের মূল বিষয় ছিলো ‘নো লাইসেন্স নো রান’ । যাদের লাইসেন্স নাই তাদের গাড়িগুলো আটকে রেখে দেওয়া হয়েছে চাবি। এর মধ্যে পুলিশ সহ সাংবাদিকদের গাড়িও আটক করা হয়েছিলো, লাইসেন্স দেখিয়ে যেতে হয়েছে তাদের।

শহরের চাষাঢ়া গোল চত্ত্বরে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢ়াকা-পাগলা-নারায়ণগঞ্জ ও চাষাঢ়া আদমজী শিমড়াইল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সেখানে চেক করছে লাইছেন্স আছে কিনা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, লাইসেন্স ছাড়া সড়কে গাড়ি চালানো যাবে না, সে যেই হোক। এই শহরের সড়কে একটি ফুট ওভার ব্রিজ নেই। শহরে প্রায় প্রত্যেটি সড়কে ঝঁকি নিয়ে জনগনকে চলাচল করতে হয়। আর প্রায় সময় অনেক মায়ের কোল  খালি হচ্ছে। এছাড়াও যথাযথ স্হানে স্প্রিড ব্রেকার নেই। আর রাজধানীতে হাফ ভাড়ার নিয়ম থাকলেও নারায়ণগঞ্জে এইরকম কোনো সুবিধা নেই। অবিলম্বে হাফ ভাড়ার নিয়ম করতে হইবে।

About the author

SOFT PRO IT