সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তস্করদের প্রতিহত করার এখনই সময় : এটিএম কামাল

এটিএম কামাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশের জনগণকে ভোট বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশকে দু:শাসনের হাত থেকে রক্ষা করতে হবে। মঙ্গলবার (৩১ জুলাই) বিকালে আমেরিকা প্রবাসী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও নির্ভীক পরিবেশবাদী মানবাধিকার সংগঠনের প্রধান সমন্বয়ক এটিএম কামাল এর সাথে টেলিফোনে যোগাযোগকালে তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, ভোট আমাদের অধিকার, ভোট আমাদের অহংকার। আমরা যদি আমাদের ভোটকেই রক্ষা করতে না পারি তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করবো কিভাবে?  আসুন এখই সময় সারাদেশে ভোট রক্ষা আন্দোলন গড়ে তুলি।

এটিএম কামাল আরো বলেন, ক্ষমতায় কে আসবে সেটা জনগণের ভোটেই সিদ্ধান্ত হবে। জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। বিদেশি প্রভুদের নীল নকশায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভোট চুরি, ছিনতাই ও কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। দলমত নির্বিশেষে ভোট বিপ্লবের মধ্য দিয়ে জনগণ এই তস্করদের প্রতিহত করবে ইনশাল্লাহ।

About the author

SOFT PRO IT