সদ্যপ্রাপ্ত সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে শীতা রাণী দাস (১৩) নামে ৭ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১টায় মিজমিজি পূর্বপাড়া রহমত নগর এলাকার আলমগীরের ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।

নিহত শীতা রাণী দাস সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন মহেশপুরের সুকুমার দাসের মেয়ে। সে বাবা মায়ের সাথে মিজমিজি পূর্বপাড়া রহমত নগর এলাকার আলমগীরের ভাড়া বাড়িতে থাকতো।

জানা গেছে, শীতা রাণীর বাবা-মা দুজনেই চাকুরীজীবি। মঙ্গলবার সকালে যথা নিয়মে তারা  কর্মস্থলে যান। এদিকে নিহত শীতা রাণী দাস গত তিনদিন যাবৎ স্কুলে অনুপস্থিত থাকায় সহপাঠীরা বাসায় খোঁজ নিতে এসে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা খোলার ব্যবস্থা করা হলে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল-২ এসে লাশ উদ্ধার করে নিয়ে যান।

লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল-২ জনান, নিহত শীতা রাণী মানসিকভাবে অসুস্থ ছিল। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT