সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের মাদকসেবীর ইটের আঘাতে কলেজ ছাত্রীর মৃত্যু

সোনারগাঁয়ের মাদকসেবীর ইটের আঘাতে কলেজ ছাত্রীর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীনইসলাম অনিক ) : সোনারগাঁ উপজেলার কাচঁপুর পাঁচপাড়া এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মদনপুর নাজিম উদ্দিন ভূইয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শায়মাকে(২০) মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে মাদক ব্যবসায়ী রিয়াদ(২২)।

নিহত শায়মার বাবা ফজল মিয়া জানান, একই এলাকার সবুরদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী রিয়াদ দীর্ঘদিন যাবৎ কলেজ ছাত্রী শায়মাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় দূপুরে মেয়েকে বাড়িতে একা পেয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। ঘটনার পর থেকে খুনি রিয়াদ সহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানার এসআই মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পিপিএম বলেন, কলেজ ছাত্রীকে হত্যার খবর পেয়ে আমি তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

About the author

SOFT PRO IT