নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় দিনভর ৪ টি লাশের সংবাদ পাওয়া গেছে। মৃতদের মধ্যে ২ জনের মৃত্যু রহস্য এখনও জানা যায়নি। গত শনিবার নৈশ প্রহরীর হত্যার মধ্য দিয়ে জেলায় আরও ৪ টি লাশ।
এদিকে ২৫ জুলাই বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ডিউটি পালনকালে কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিকের এটিএএসআই (অ্যাসিসট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানের চালক কে আটক করেছে। সিদ্ধিরগঞ্জে আ: মান্নান (৫২) নামের সোনালী ব্যাংকে কর্মরত এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নিরাপত্তাকর্মীকে হত্যার পর গাড়ি থেকে সড়কের উপর লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা। নিহত আ: মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিলো এবং চোখে কালো সানগ্লাস ছিলো।
বন্দর উপজেলাধীন মুছাপুর ইউপির মালিবাগ এলাকা থেকে বুধবার সকালে নজরুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মৃত নজরুল ইসলাম অত্র উপজেলার মুছাপুর ইউপির মালিবাগ মোল্লাবাড়ির হাবিব উল্লার ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
সর্বশেষ সংবাদ পাওয়া যায় সোনারগাঁ উপজেলার কাচঁপুর পাঁচপাড়া এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মদনপুর নাজিম উদ্দিন ভূইয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শায়মাকে (২০) মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে মাদক ব্যবসায়ী রিয়াদ (২২)।
নিহত শায়মার বাবা ফজল মিয়া জানান, একই এলাকার সবুরদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী রিয়াদ দীর্ঘদিন যাবৎ কলেজ ছাত্রী শায়মাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল দূপুরে মেয়েকে বাড়িতে একা পেয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। ঘটনার পর থেকে খুনি রিয়াদ সহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
উল্লেখ্য, প্রবির হত্যার পর গত এক মাসে নারায়ণগঞ্জে লাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে অপরাধ প্রবনতাও বেড়েছে। প্রশাসনের কঠিন নজর দাড়ির হস্তক্ষেপ জেলাবাসীর।

