নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মে‌হেরপু‌রে পুলিশ সুপারের দা‌য়িত্ব পে‌লেন না.গ‌ঞ্জের এএস‌পি মোস্তা‌ফিজুর রহমান

মে‌হেরপু‌রে পুলিশ সুপারের দা‌য়িত্ব পে‌লেন না.গ‌ঞ্জের এএস‌পি মোস্তা‌ফিজুর রহমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমকে মে‌হেরপু‌রে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছিল। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।

About the author

SOFT PRO IT