খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ডিসি কাপ ফুটবলে আড়াইহাজারকে ১-০ গোলে হারালো বন্দর

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ইং মঙ্গলবার হতে ঐতিহ্যবাহী ওসমানী ষ্টেডিয়ামে শুরু হয়েছে। বিকেল ৫টায় টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামীম ওসমান।

উদ্বোধণী খেলায় বন্দর উপজেলা ফুটবল দল প্রতিপক্ষ আড়াইহাজার উপজেলাকে ১-০গোলের সুস্পষ্ট গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করে। দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন বিজয়ী দলের চৌকশ খেলোয়ার স্বপন। জয়ের সুবাদে বন্দর উপজেলা ফুটবল দল আগামী ২৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মুখোমুখি হবে।

এদিকে মঙ্গলবারের উদ্বোধণী ম্যাচে সাফল্যের সাথে জয়লাভ করায় বন্দর উপজেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।

About the author

SOFT PRO IT