নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

ট্যাক্সেস এসোসিয়েশন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আগামী   ৮ আগষ্ট নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়শেন কার্যকরী কমিটি ২০১৮-২০১৯ এর জন্য অনুষ্ঠিতব্য নির্বাচনের বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.নুরুল হুদা, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া ও অ্যাডভোকেট মো. মোহসীন শেখ ১৭ টি পদে ১৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে কার্যকরী কমিটি ২০১৮-২০১৯ এর জন্য সভাপতি হিসেবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো.সুলতান উদ্দিন নান্নু, সহ-সভাপতি অ্যাডভোকেট ফাতেমা মাসুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.নবী হোসেন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.জাহিদুর রহমান, ট্রেজারার অ্যাডভোকেট একেএম মাসুদ কবীর খোকন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে অ্যাডভোকেট ওয়াসীম কাজী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, অ্যাডভোকেট এইচএম মাহবুবুল হক, অ্যাডভোকেট মো.নাছির উদ্দিন, অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র সাহা, অ্যাডভোকেট মো.জুবের আলম জীবন, অ্যাডভোকেট মো.রাসেল প্রধানের মনোনয়নপত্র বৈধ করেন।

এবারের নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে ১৭টি পদে প্রার্র্থীরা মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেন। মনোনয়ন প্রত্যাহারের দিন ২৫ জুলাই। ২৬ জুলাই চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ আগষ্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে এবং ওই দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। প্রত্যেকটি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৭ জনের বৈধ প্রার্থীর তালিকায় থাকা ব্যক্তিরাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় ১৯ জুলাই। ২৩ জুলাই সম্ভাব্য ছিলো প্রাথীদের মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করার শেষ সময়।

About the author

SOFT PRO IT