রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় পা‌র্টি‌তে যোগ দি‌লেন জন‌প্রিয় কন্ঠ‌শি‌ল্পি সা‌ফিন আহ‌মেদ

জাতীয় পা‌র্টি‌তে যোগ দি‌লেন জন‌প্রিয় কন্ঠ‌শি‌ল্পি সা‌ফিন আহ‌মেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ

বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে গিয়ে ফুল দিয়ে আনুষ্ঠাকিভাবে লাঙ্গল প্রতীকে কাজ করার ঘোষণা দেন তিনি

শাফিন আহমেদ এনডিএমের উচ্চ পরিষদের সদস্য ছিলেন

শাফিন আহমেদের যোগ দেয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, খুব শিগগিরই আরও অনেকে জাতীয় পার্টির পতাকাতলে আসবেন।

তিনি বলেন, বিএনপি অংশ না নিলে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। আর বিএনপি ভোটে অংশ নিলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে

এবারের নির্বাচনে জাতীয় পার্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি

About the author

SOFT PRO IT