নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৩৩৩ জন ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে ঝরে পড়া ৩৩৩ শিক্ষার্থীদের মাঝে  ৩য় ও ৪র্থ শ্রেনীর বই বিতরন করলেন কাউন্সিলর খোরশেদ।

বৃহস্প্রতিবার (১৯ জুলাই) সকাল ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আরবান স্লাম আনন্দ স্কুলের গলাচিপা ও মাসদাইর দুইটি স্কুলের ৩৩৩ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়েছে।

শিক্ষার্থীদের বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, মাসদাইর আরবান স্লাম আনন্দ স্কুলের গভনিংবডি সভাপতি সাইফুর রহমান প্রধান ও গলাচিপা আরবান স্লাম আনন্দ স্কুলের গভনিংবডি সভাপতি শওকত খন্দকার, ইউনুস খান বিপ্লব, রিটন দে,  মো. রফিক, মো. মুসা, মো. মিঠু আহম্মেদ প্রমুখ।

বই বিতরণ শেষে কাউন্সিলর খোরশেদ উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদেও উদ্দেশে বলেন, আমাদের শিক্ষার্থী যারা এখানে লেখাপড়া করছে তারা সকলেই অতি দরিদ্র পরিবারের সন্তান। আমরা চেষ্টা করছি এদেরকে শিক্ষিত করতে। শুধু বই নয়, স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, মোজা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী প্রতি মাসে ৩০০ টাকা করে উপবৃত্তি দেয়া হচ্ছে শিক্ষা গ্রহনের প্রতি তাদের উৎসাহিত করতে। একমাত্র শিক্ষাই পারে আমাদের দারিদ্র মৃক্ত ও উক্ত জাতি গঠন করতে। সকল শিশুর অভিভাবকরা যদি সচেতন হয় তবেই আমাদের শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়তে পারবো আমরা।

About the author

SOFT PRO IT