নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক বাঁধনকে হত্যার হুমকি, থানায় জিডি

সাংবাদিক বাঁধনকে হত্যার হুমকি, থানায় জিডি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগের চিন্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদ আহাম্মেদ বাঁধনকে হত্যার হুমকি দিয়েছে দেলোয়ার কন্টাকটার(৪৫) নামের এক সন্ত্রাসী। এ ঘটনার পর পরই বাঁধন ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে ওই হুমকিদাতাকে বিবাদী করে একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন। জিডি নং-৯১৩।

বুধবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১ টায় ফতুল্লার পঞ্চবটি মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন কস্তুরী নামক রেস্টুরেন্টের সামনে এ হত্যার হুমকি দেয়া হয়। সন্ত্রাসী দেলওয়ার কন্টাকটার ফতুল্লার মুসলিম নগর এলাকার মৃত কাদির মিয়ার ছেলে।

বাঁধন তাঁর ডায়রীতে বলেন, কয়েকদিন আগে মুসলিম নগর এলাকায় ডিশ ব্যবসাকে কেন্দে করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। যাহার প্রেক্ষিতে আওলাদ হোসেন বাদী হয়ে বিবাদী দেলোয়ার কন্টাকটারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫৩(০৭)১৮। ওই মামলার প্রেক্ষিতে আমি আমার উল্লেখিত পত্রিকায় সংবাদ প্রকাশ করি। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১১ টায় উল্লেখিত স্থানে আমাকে একা পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে মেরে ফেলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি দেখায়।

About the author

SOFT PRO IT