নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হোসিয়ারি শ্রমিক হত্যার মূলহোতা গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : শহরের নয়ামাটি এলাকার আফসানা হোসিয়ারি কারখানার শ্রমিক শাকিল মিয়াকে (১৪) হত্যার মূলহোতা সারোয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, নয়ামাটির আলম মার্কেটের এব্রয়ডারির মালিক নিরু ও তার কর্মচারী সারোয়ার।

রাতে শহরের নয়ামাটি ও বন্দরের কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

এর আগে সোমবার (১৬ জুলাই) সকালে নয়ামাটির আলম মার্কেটের আফসানা হোসিয়ারি কারখানা থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আফসানা হোসিয়ারি মালিক সুমন ও নৈশপ্রহরী আমিনউদ্দিনকে আটক করা হয়। ঘটনা তদন্তে হত্যাকাণ্ডে তারা সস্পৃক্ত না থাকায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবুল কালাম আজাদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়িক দ্বন্দ্বে পূর্ব পরিকল্পিতভাবে সুমনকে ঘায়েল করতে মূলত তার কর্মচারী শাকিলকে হত্যা করা হয়েছে।

নয়ামাটির আলম মার্কেটের এব্রয়ডারির মালিক নিরুর পরিকল্পনা মোতাবেক তারই কর্মচারী সারোয়ার শাকিলকে খুন করে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের কাছ থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

এরপরও হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এসআই আবুল কালাম আজা।

About the author

SOFT PRO IT