বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৪০পিছ ইয়াবাসহ গ্রেফতার-২

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৪০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।  ধৃতরা হলেন, কাশিপুর এলাকার মো. রিয়াজউদ্দিনের ছেলে মো. নুরুল হক (৩০) ও সুদূর মাদারীপুর জেলার সমিতির হাট এলাকার মো. হেলাল মিয়ার ছেলে শহিদুল ইসলাম।

রোববার রাতে বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম ও হামিদুল ইসলামের নেতৃত্ব এদের গ্রেফতার করা হয়। এব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা এন্ট্রি করা হয়েছে।  যার নং ৩৯(০৭)১৮ইং।

ধৃতদের সোমবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT