রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া আসামী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিািনধি ) : গত ৯ মে পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া নারী নির্যাতন মামলার আসামী নাছির মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বড়ালু এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির মিয়া উপজেলার বড়ালু এলাকার আব্দুর আরিফের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশাহ আলম জানান, বড়ালু এলাকার মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় গত ৯ মে নাছির মিয়াকে গ্রেফতার করতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা আলামসহ ছয় পুলিশ সদস্য বড়ালু পাড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মামলার প্রধান আসামী নাছির মিয়াকে গ্রেফতার করে।

পরে ওই মামলার অপর আসামী আবু তালেক ,ইয়াকুব, সাদ্দাম হোসেন, রাব্বিসহ আসামী পক্ষের সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পুলিশকে পিটিয়ে আহত করে হ্যান্ডকাপসহ আসামী নাছির মিয়াকে ছিনিয়ে নেয়। সোমবার দুুপুরে তাকে গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT