বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ফুটবল ম্যাচে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান

বন্দরে ফুটবল ম্যাচে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর সংবাদ দাতা) : বন্দরে ইস্পাহানী ব্যাবসায়ী সমিতির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। সেমাবার (২ জুলাই) বিকালে কদমরসূল কলেজ মাঠ প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে আর্জেটিনা ও ব্রাজিল নামে দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহন করেন। আরসিম পঞ্চায়েত কমিটির সভাপতি আ.হালিম প্রধান অতিথি হিসাবে  উপস্থিত থেকে বিজয়ী আর্জেটিনা দলের হাতে পুরস্কার তুলে দেন । ইস্পাহানী বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, আরসিম পঞ্চায়েত কমিটির উপদেষ্টা হাজী আঃ সোবাহান, ইস্পাহানী বাজার সমিতির সেক্রেটারী ডা. মো. নজরুল ইসলাম, বাজার কমিটির উপদেষ্টা আঃ আজিজ হাওলাদার, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক বিজয় দেবনাথ, অর্থ সম্পাদক মোঃ সালাউদ্দিন, আরও উপস্থিত ছিলেন, আরসিম পঞ্চায়াত কামটির সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম। খেলা পরিচালনা করেন, ষ্টাডি কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল মোঃ আনোয়ার হোসেন। র‌্যাফারী ছিলেন, সাবেক ফুটবলারে মোঃ সোহেল মিয়া। খেলায় তত্বাবধানে ছিলেন, মাসুদ সরকার ও শামীম খান।

About the author

SOFT PRO IT