রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মটর সাইকেল চুরির অপবাদ দিয়ে এক যুবককে ভুলতা ফাঁড়ি পুলিশ আটক করেছে বলে জানা গেছে। পরে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকার বিািনময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের এহেন কর্মকান্ডে জনমনে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটে ২৯ই জুন বৃহস্পতিবার রাতে ভুলতা পুলিশ ফাঁড়িতে।

যুবকের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানায়, সোনাব এলাকার মারফত আলীর ছেলে নূর আলম ভুলতা একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা চালিয়ে আসছে। গত বেশ কয়েকদিন আগে ঐ এলাকায় ৩ টি মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এসব মটর সাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে আরেক জনের মটর সাইকেলসহ ঐ যুবককে আটক করে ভুলতা ফাঁড়ি পুলিশ।

ওই রাতেই ভুলতা পুলিশ ফাড়ির এস আই আতাউর রহমান ক্রস ফায়ারের ভয় দেখায়। এক পর্যায়ে হাজতের ভিতর যুবককে বেধড়ক পেটায়। রাতেই যুবকের পরিবারের লোকজনের সঙ্গে পুলিশের কয়েক দফায় বৈঠক হয়। বৃহস্পতিবার মধ্য রাতে নিরপরাধ যুবককে দুই লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে  পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখ দিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফেন্সি স¤্রাট হৃদয় মীরকে ৪৭ বোতল ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী সুমন মিয়াকে ২০০ পিছ ইয়াবা ও রাসেল মিয়া নামে আরেক মাদক কারবারীকে ১০ পিস ইয়াবাসহ আটক করে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান।

পরে রাত একটার দিকে আড়াই লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।  মাদক ব্যবসায়ী আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয়া ভুলতা পুলিশ ফাঁড়ির নিত্যদিনের ঘটনা।

এ ব্যপারে অভিযুক্ত এসআই আতাউর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি সম্মান করে তাহলে সেটা কি অন্যায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বলেন, এসপি স্যারের হুকুমে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। টাকা নেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান।

About the author

SOFT PRO IT