নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমান ১ লাখ টাকা অনুদান দিলেন গোগনগর বড় মসজিদে

আজমেরী ওসমান ১ লাখ টাকা অনুদান দিলেন গোগনগর বড় মসজিদে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর বড় মসজিদের উন্নয়ন কাজের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। শুক্রবার (২৯ জুন) বাদ জুম্মা মসজিদের ইমাম কামরুজ্জামান আলক্বাদরীর কাছে এ অনুদান তুলে দেয়া হয়। পরে মসজিদে নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. আলী হোসেন, মজিবুর রহমান, আলী হায়দার শামীম, সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, মো. হোসেন, আওলাদ হোসেন প্রমূখ। প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এ মসজিদটির ভিত্তিপ্রস্তুর উদ্বোধন সহ উন্নয়ন কাজের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান।

About the author

SOFT PRO IT