নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীতে ব্যাপক আয়োজনে আজমেরী ওসমানের জন্মদিন পালন

নগরীতে ব্যাপক আয়োজনে আজমেরী ওসমানের জন্মদিন পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীরর বিভিন্নস্থানে ব্যাপক আয়োজনে পালন করা হলো আজমেরী ওসমানের জন্মদিন। নারায়ণগঞ্জ -৫ আসনের চারবার নির্বাচিত প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমান এর সুযোগ্য পুত্র আলহাজ্ব একেএম আজমেরী ওসমানের জন্মদিনে এ আয়োজন করেন তাঁর সর্মথকরা। ২৬শে জুন মঙ্গলবার রাত ৮টায় খানপুর বরফকল মাঠ সংলগ্ন পার্টি  অফিসেও কেক কেটে জন্মদিন পালন করেন মামুন, শাহ আলম, ঝুনু, কালা, অলিদ, মনির, আশিক, ইফাদ, মিঠু, সনেট, সানি, শাকিল প্রমুখ।01

এছাড়াও এ উপলক্ষে কেক কাটেন জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। ২৬শে জুন মঙ্গলবার রাত ১০টায় ফতুল্লা থানার শাসনগাঁয়ের বিসিক এলাকায় জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যালয়ে নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমন এর উদ্যোগে জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে একেএম আজমেরী ওসমানের ৪০তম জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন বেপারি, ফতুল্লা থানা শাখার সভাপতি মো. নিজাম শিকদার, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ শামীম তালুকদার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মুন্না, মোঃ রুবেল, রনি, হাসান আলী, হেমায়েত গাজী, আলমগীর দেওয়ান, ফরিদ আহমেদ, পারভেজ, মোঃ সজীব, আকাশ প্রমুখ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT