রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পল্লী বিদ্যুতের গনশুনানী অনুষ্ঠিত

আলোচনা সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দূর্নীতি প্রতিরোধে বিদ্যুৎ গ্রাহক ও সংযোগ প্রত্যাশীদের সাথে কর্মকর্তাদের গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সাওঘাট নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় প্রাঙ্গণে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। এসময় গণশুনানী অনুষ্ঠানে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অতিরিক্তি সচিব মোহাম্মদ ইয়াকুব আলী পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক দহিদুল ইসলাম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (প্রকল্প) জালাল উদ্দিন মিয়া, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আর্থিক মনিটর) পরিচালক হোসেন পাটোয়ারী, পরিচালক জনসংযোগ পরিদপ্তর ঢালী ইউসুফ আহম্মেদ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মাহবুব রহমান প্রমূখ।

About the author

SOFT PRO IT