বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বামীকে অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষণের হোতা গ্রেফতার

স্বামীকে অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে গণধর্ষণের হোতা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে তালাকপ্রাপ্ত স্বামীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে স্ত্রী(১৭) কে গণধর্ষণের ঘটনায় আরো এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বাপ্পী(২২) সে জিওধরা এলাকার ই¯্রাফিল মিয়ার ছেলে।

সূত্র মতে, রবিবার বিকেলে স্বল্পের চক গ্রামের গৃহবধূ সুমা আক্তারের সঙ্গে তার স্বামী রিয়াজের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এমনকি স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়িও হয়ে যায়। ইদানীং উভয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি হলে রোববার রাত ১১টায় সেলসারদী ও সাবদী এলাকার অটোচালক আমজাদ, কাদির,বাপ্পি,রায়হান ও তুহিন তাদেরকে মিলিয়ে দেয়ার কথা বলে সেলসারদি বিলের এক বাগানবাড়ীতে নিয়েস্বামী রিয়াজের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষন করে।

গৃহবধূর ডাক চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে এসে নলুয়া পাড়ার তুহিন নামে এক লম্পট কে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যায়। এদিকে বুধবার দুপুরে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মামলার অপরাপর আসামী বাপ্পীকে জিওধরা গ্রাম থেকে গ্রেফতারে সক্ষম হয়।

About the author

SOFT PRO IT