নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর মাদকের ডেঞ্জার জোন খ্যাত কুমুদিনী বাগান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ সদর থানায় মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী নাসিম (৩৫) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সোমবার (২৪জুন) রাত সাড়ে ১২টায় কুমুদিনী বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  মাদক মামলায় গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী নাসিম স্থানীয় কুমুদিনী বাগান এলাকার মৃত শাহজাদা মিয়ার ছেলে।

মামলার বিবরনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের (এএসআই) সামসুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মাদক মামলা নং ২৫(১) ১৮ দীর্ঘদিন পলাতক থাকায় আদালত মাদক ব্যবসায়ী নাসিমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এর পূর্বেও সদর থানায় মাদক ব্যবসায়ী নাসিমকে মাদক বিক্রি এবং সেবন করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

কুমুদিনী বাগান এলাকার স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে তারা আরো জানান, নাসিম অত্র কুমুদিনী বাগান এলাকায় প্রকাশ্যে এবং প্রভাবশালী ব্যাক্তিদের সেল্টারে এলাকায় মাদক বিক্রি করছে। এর আগেও আরো কয়েকবার মাদক সহ নাসিম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গ্রেফতার হয়েছিল। কুমুদিনী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিম এর অপর ভাই সেলিমও একজন মাদক ব্যবসায়ী বলে জানায় স্থানীয় কুমুদিনী এলাকাবাসি।

সূত্র থেকে জানা যায়, ২৪জুন রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুমুদিনী বাগান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী নাসিমকে গ্রেফতার করার পর পরবর্তীতে তার ভাই সেলিমকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর পরদিন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রভাবশালী এক ব্যাক্তির মুঠোফোনে সেলিমকে ছেড়ে দেয় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

About the author

SOFT PRO IT