বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বামীকে আটক করে স্ত্রীকে গণধর্ষন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) :নারায়ণগঞ্জের বন্দরে স্বামীকে জিম্মি করে  স্ত্রী(১৭)কে গণধর্ষন করেছে ৫ লম্পট। এক জনকে আটক করা হলেও অন্যরা পলাতক রয়েছে। রবিবার (২৪ জুন)রাতে জেলার বন্দর সাবদী এলাকায় এ ঘটনাটি ঘটে।

ধর্ষনের স্বীকার গৃহবধূ সুমা বাদী হয়ে আজ সোমবার সকালে থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এজাহার বিবরণী ও ঘটনার স্বীকার গৃহবধূর স্বামী রিয়াজের মাধ্যমে জানা যায়, রবিবার বিকেলে স্বল্পের চক গ্রামের গৃহবধূ সুমা আক্তার  তার স্বামীর সাথে সাবদী এলাকায় বেড়াতে যায়। রাত ৮টার দিকে বাড়ী ফেরার পথে সাবদী ব্রীজ পাড় হওয়া মাত্রই অটোবাইক যোগে ৫ লম্পট এসে তাদের দুজন কে গাড়ীতে তুলে নিয়ে নির্জন স্থানে যায়।

এক পর্যায় স্বামী রিয়াজকে গলায় ছোরা ঠেকিয়ে জিম্মি করে তার স্ত্রীকে সেলসারদি বিলের এক বাগানবাড়ীতে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষন করে। রাত ১২টার দিকে হটাৎ ডাক চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে এসে নলুয়া পাড়ার তুহিন নামে এক লম্পট কে আটক করে পুলিশে সোপর্দ করে। সেলসারদি ও সাবদী এলাকার অটো চালক আমজাদ,কাদির,বাপ্পি,রায়হান পালিয়ে যায়।

মামলা তদন্তকারী অফিসার এসআই হামিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এজাহারনামীয় আসামী তুহিনকে পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে  পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT