রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ঈদকে সামনে রেখে রূপগঞ্জে প্রতিবন্ধিদের পাশে দাড়ালো উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬২৫ জন প্রতিবন্ধিকে দুধ, সেমাই, চিনিসহ নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জামান, মাসুদ মজুমদারসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

About the author

SOFT PRO IT