সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জে অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানে অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সুপার অয়েল রিফাইনারি লিঃ নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে ওই প্রতিষ্ঠানের ভোজ্য তেল রিফাইনারের একটি মেশিন পুড়ে যায়। এসময় বিপুল পরিমান তেলও পুড়ে যায়। মঙ্গলবার সকাল পৌনে ৭টায় এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, সকাল পৌনে ৭টায় আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেই সময় আদমজী ফায়ার ষ্টেশনেরও দুইটি টিম আমাদের সাথে যোগ দেয় আগুন নিয়ন্ত্রনের জন্য। পরে আধাঘন্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আগুন লাগার কারণ হিসেবে এই কর্মকর্তা জানান, তেল রিফাইনারের মেশিনের গি¬সার ফিলটারের মোটরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এতে করে ওই রিফাইনারি মেশিনটিসহ বিপুল পরিমান তেলও নষ্ট হয়ে যায়।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দাবী করছে ১৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তবে আমাদের ধারণা ক্ষতির পরিমাণ এতো হবে না। বাকিটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে আসলে ক্ষতির পরিমান কতো।

About the author

SOFT PRO IT