সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নারায়ণগঞ্জ-৩ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই : কালাম

নারায়ণগঞ্জ-৩ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই : কালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁয়ের জনগন ও সাংবাদিকদের সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটি উপহার দিতে চাই।

সোমবার (১১ জুন)  সোনারগাঁ উপজেলা রয়েল রিসোর্টে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের  উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন ।

তিনি আরো বলেন, সাংবাদিকরা লিখিত ভাবে ভাল কাজে সহযোগিতা করিলে সোনারগাঁ উন্নয়নের মডেল নগড়ি হিসাবে রূপান্তিত হবে। আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান এই আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী । আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা নিয়মমাপিক ভাবে যোগ্য নেতা নির্বাচন করবেন বলেও জনগনকে আশাস্থ করেন তিনি।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সামছুল ইসলাম ভূইয়া ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামপুর ইউপি চেয়ারম্যান হা-মীম শিকদার শিবলু, সনমান্দি ইউ পি সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন শাবু, সনমান্দি ইউ পি আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা এছাক মোল্লা , নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সহ সভাপতি দেওয়ান কামাল, বি টি ভি নারায়ণগঞ্জ প্রতিনিধি মাহফুজুর রহমান, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন, সহ সম্পাদক আবু বক্কর, সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নুর, সহ সভাপতি পনির ভূইয়া, সাংবাদিক আরিফ, প্রথম আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মনির, মো. কামাল উদ্দিন ভূইয়া, শফিকুল ইসলাম, রিপন সরকার,ফরিদ হোসেন, শেখ ফরিদ সহ  প্রমুখ্য।

About the author

SOFT PRO IT