বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

বন্দরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী আলামিন ও তার পরিবার। সোমবার সকাল ১১টায় থানার ঢাকেশ্বরীস্থ লালখারবাগ এলাকায় এঘটনাটি ঘটে।

আহতরা হলেন ,লালখান এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে বাবু ও আরাফাত এবং তাদের দুই ছেলে সোহান ও জিসান। এব্যপারে সোমবার আহত বাবু বাদী হয়ে ৮জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বেশ কয়েকদিন যাবত থানার চাপাতলী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে পিঠা আলামিনের সাথে বাবুর একটি সরকারী জমি ভোগ-দখল সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিলো , এনিয়ে উভয় পরিবারের মধ্যে বেশ কয়েকবার কটু বাক্য বিনিময় হয়। এরই জের ধরে সোমবার সকালে আলামিন ও ৪ভাই (রুবেল,আমির,মনির,ফারুক)কে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাবুর বসত বাড়ীতে ঢুকে ব্যাপক ভাংচুর তান্ডব চালায় । এঘটনায় বাবুর ছোট ভাই আরাফাত প্রতিবাদ করলে আলামিন তার হাতে থাকা লোহার চেইন দিয়ে তাকে মধ্যযুগীয় কায়দা আঘাত করতে থাকে এবং পরবর্তীতে আলামিনের বড় ভাই তার হাতে থাকা ধারালো অস্ত্র দিলে আরাফাতের বাম হাতে এলোপেথারী কুপিয়ে জখম করে । এসময় আহত আরাফাতের ছেলে সোহান ও ভাতিজা জিসান এগিয়ে এলে তাদের মাথায় এবং পিঠে ইস্পাতের ছুড়ি দিয়ে মারাত্মক জখম করা হয়। খবর পেয়ে বাবু বাড়িতে পৌছে উক্ত ঘটনার কারণ জানতে চাইলে আলামিনের সন্ত্রাসী ভাইয়েরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের  ডাক চিঠকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের পকেটে থাকা ৩টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় । পরে তাদের স্থানীয়দের সহয়তায় তাদের চিকিঠসার জন্য নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় । এরিপোর্ট লেখা পর্যন্ত আহতের আশংকা এখনো কাটেনি।

এব্যাপারে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT