নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা জাহাঙ্গীর আলম আর নেই

বিএনপি নেতা জাহাঙ্গীর আলম আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, বাংলাদেশ ইয়াং মার্চেন্টস এসোসিয়েশন, শহর বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির উপদেস্টা জাহাঙ্গীর আলম কমিশনার আর নেই (ইন্নালিল্লাহ…..রাজিউন)।

৯ জুন শনিবার রাত ১১ টায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম গত ৫ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর দুটি কিডনীই ড্যামেজ ছিলো।

এছাড়াও তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। রাজনৈতিক জীবনে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে ।

About the author

SOFT PRO IT