নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সৈয়দপু‌রে ব্যবসা প্র‌তিষ্ঠা‌নে হামলা চালি‌য়ে ৮ লাখ টাকা লুট

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : সদর মডেল থানা এলাকার চর সৈয়দপুরে আব্দুর রহমান ট্রান্সপোর্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। জসিম হত্যা মামলার অভিযুক্ত আসামী দূধর্ষ সন্ত্রাসী দৌলত মেম্বার এর সন্ত্রাসী বাহিনী।

এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে সাড়ে ৮লাখ টাকা লুট করে নিয়েছে বলে জানান আব্দুর রহমান ট্রান্সপোর্ট এর মালিক রানা। টাকা লুট করে নেয়ার পর সন্ত্রাসীরা ওই প্রতিষ্টানের কেয়ারটেকার শাকিল (৩০) কে তুলে নিয়ে যায় দৌলত মেম্বারের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বালু মহালে। সেখানে তারা শাকিলকে ছুরিকাঘাতসহ বেধড়ক মারধর করে। শনিবার দিবাগত রাতে সাড়ে ১২ টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সদর মডেল থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) সবুজ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে দৌলত মেম্বারের বাড়ি থেকে শাকিলকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আব্দুর রহমান ট্রান্সপোর্ট এর মালিক রানা জানান, দূধর্ষ সন্ত্রাসী দৌলত মেম্বার এর ছেলে সন্ত্রাসী কাশেম এর নেতৃত্বে সাইফুল, ফয়সাল, চানঁ বাদশাহ অজ্ঞাত আরো ৭/৮ জনের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। প্রথমে তারা কেয়ার টেকার শাকিলকে আটক করে ওই প্রতিষ্ঠানের চাবি কেড়ে নেয়। পরে তারা ভাংচুর করে সেখান থাকা সাড়ে ৮লাখ লুট করে নেয়। লুট শেষে সন্ত্রাসীরা শাকিলকে তুলে নিয়ে যায় দৌলত মেম্বারের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বালু মহালে। সেখানে তারা শাকিলকে ছুরিকাঘাতসহ বেধড়ক মারধর করে।

এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে দৌলত মেম্বারের বাড়ি থেকে শাকিলকে উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) সবুজ হামলা, ভাংচুরের সত্যতা নিশ্চিত করে জানান, শাকিলকে উদ্ধার করা হয়েছে। তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

About the author

SOFT PRO IT