সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : সিদ্ধিরগঞ্জ থানাধীন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোদনাইল তাতখানাস্থ অস্থায়ী কার্যলয়ে এ আযোজন করা হয়।

এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ গাজী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ডালিম ও সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি খাইরুল ইসলাম।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্ববধানে ছিলেন, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক আবু দায়েন ও সাধারণ সম্পাদক এইচ এম আমজাদ হোসেন।

প্রধাণ অতিথির বক্তব্যে সাব্বির আহমেদ সেন্টু বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য সৃষ্টি  করতে হবে। সাংবাদিকদের ঐক্য না থাকার সুযোগে সমাজের অপরাধী চক্র প্রতিনিয়তই মাাথা চাড়া দিয়ে থাকে। যে কোন মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

About the author

SOFT PRO IT