নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিকড় কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন শিকড় এর উদ্যোগে  ৩৫০ জন দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২জুন) দুপুর ২ টায়   দেওভোগ পানির ট্যাংকি  স্কুল মাঠ সংলগ্ন এ আয়োজন করা হয়। এসময় প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ১৪নং ওয়ার্ড ও সাবেক নাসিক মেয়র ২,  আলহাজ্ব মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব সাইদ আহমেদ স্বপন।

আরও উপস্থিত ছিলেন, শিকড় সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শাহ্ আব্দুল হালিম, আলহাজ্ব আব্দুর রব খোকন (রনি), আলহাজ্ব মনিরুল ইসলাম মনির, সভাপতি আজীজুল ইসলাম দিনার,  সহ-সভাপতি হারুন পরশ,  সাধারণ সম্পাদক রয়েল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ বাবু ও আল জোবায়ের রিদয়,  সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান হাসিব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস,  প্রচার ও তথ্য সম্পাদক তারিক হাসান তুর্য, দপ্তর সম্পাদক রাজীব আহমেদ, অর্থ সম্পাদক বিপ্লব, শিক্ষা বিষয়ক সম্পাদক মিঠু, পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম তানভীর।

সংগঠন এর সদস্য বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল, রাজীব, রুবেল, নেওয়াজ, বাবু,  সাগর,  শিমূল, রাসেল, রুমি সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

About the author

SOFT PRO IT