নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দুই নারী পকেটমারকে গনধোলাই

দুই নারী পকেটমারকে গনধোলাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পকেটমার চক্রের নীলিমা (৪০) ও বর্ষা (২৫) নামে  দুই নারী  সদস্যকে গনধোলাই দিয়েছে জনগন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাষাড়া হক প্লাজা মার্কেটে এই ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পকেটমার ও ভিক্টিমকে থানায় নিয়ে যায়।

টাকা খোয়া যাওয়ার শিকার কলি আক্তার জানান, আমার ব্যাগে থাকা ১০ হাজার ও আমার মায়ের ব্যাগের ৬ হাজার টাকা এরা দুজন সাধারন ক্রেতা সেজে চুরি করে। এসময় চোর দুটোকে ধরলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।

আটককৃত দুই পকেটমার সদস্য সিলেটের সক্রিয় নারী পকেটমার সদস্য, ঈদের মৌসুমকে কেন্দ্র করে বর্তমানে দেওভোগে অবস্থান করে শহরের বিভিন্ন মার্কেটে ভিড়ের মাঝে নারীদের ব্যাগ থেকে টাকা চুরি করে থাকে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টাকা চুরির ঘটনায় উভয়কে থানায় আটক রাখা হয়েছে। অভিযোগকারী মামলা দায়ের করতে চাইলে সেই প্রক্রিয়া গ্রহন করা হবে।

About the author

SOFT PRO IT