বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমরা লাঙ্গলের ভারে ক্লান্ত হয়ে পড়েছি : এড. খোকন সাহা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমরা লাঙ্গলের ভারে ক্লান্ত হয়ে পড়েছি, বন্দরবাসী আর এই ভার বহন করতে চায় না, আমরা আগামী সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ এর ৫টি আসনেই নৌকা দেখতে চাই। নারায়গঞ্জ-৫ আসনে আমি নিজেও নমিনেশন চাইবো, প্রার্থীতা পাই আর না পাই নৌকার জন্য সংগ্রাম করেই যাবো।

বন্দরে ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার বিকেলে থানার বাবুপাড়াস্থ মীম কমিনিউটি সেন্টারে আয়োজিত সভায় তিনি আরো বলেন, কোন অবস্থাতেই বিএনপি-জামায়াতের কাউকে আওয়ামীগের সদস্য বানানো যাবে না। মাদক ব্যবসায়ীদের সংগঠনের ১শ গজ দুরে রাখতে হবে, দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে, এই মহারথি কোন অপ-শক্তি ঠেকাতে পারবে না।

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জি এম আরমান, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী শহিদ, বন্দর শুভ সকাল সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আসাবউদ্দিন, মো. আব্দুল আজিজ মিয়া, আব্দুল জব্বার, মো. মোশারফ হোসেন, মো. হোসেন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আলমগীর (এম.এস.সি), আমিনুল ইসলাম, রতন দাস,২২ নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি দেওয়ান মো. আলী, বন্দর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম, কৃষকলীগ নেতা শাহজালাল খোকন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ বাবু, শ্রমিকলীগ নেতা ইউনুস খোকন প্রমূখ।

About the author

SOFT PRO IT