নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানুষকে জিম্মি করে ক্ষমতায় টিকে থাকা যায় না : আবুল কালাম

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) :  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, দেশের মানুষকে জিম্মি করে বেশী দিন ক্ষমতায় ঠিকে থাকা যায় না। সরকার দাবী করছে তারা উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনগনকে আপনাদের এতো ভয় কেন ? দেশের জন্য আপনারা কতটুকু করেছেন তার রায় জনগন ব্যালেটের মাধ্যমে দিবে।

সোমবার (৪ জুন) বাদ আছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নাসিক ১১নং ওয়ার্ডস্থ হাজীগঞ্জ শাহী মসজিদের সামনে সোহাগ ও মনিরের উদ্যোগে আয়োজিত এ ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, ১১নং ওয়ার্ড বিএনপি নেতা অহিদুল ইসলাম ছক্কু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে দেশে জনগনের মৌলিক অধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার নাই সে দেশের মানুষ কখনই উন্নয়নশীল দেশে হতে পারে না। বিচার ব্যবস্থায় নিয়ন্ত্রন করে আইনকে সরকারের ইচ্ছে মত পরিচালনা করছে। তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গেলেই প্রশাসন দিয়ে হয়রানী করা হয়। মানুষের অধিকার আদায়ের জন্য ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই জনগনকে নিয়ে আন্দোলন সংগ্রামের আহবান করেছে। ঠিক তখনই মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে হয়েছে। তিনি এই বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে নাজিম উদ্দিন রোডের পরিত্যাক্ত ভবনে আছে। আমরা সরকারের প্রতি আহবান করবো অচিরেই দেশনেত্রীকে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও সরকারের দেয়া মিথ্যা মামলা থেকে অব্যহতি দেয়া হউক। নতুবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিকরা আর চুপ থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলো ১১নং ওয়ার্ড নেতা সোহাগ, জাহিদ, মনির, মালেক ও তানভীর, মহানগর ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, আব্দুল হাসিব ও শাহিন শরিফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে অসহায় দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন উপস্থিত নেতৃবৃন্দরা।

About the author

SOFT PRO IT