নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শ্যামলী পরিবহনের প্রতিষ্ঠাতা’র সুস্থতায় কৃপা কামনা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশের স্বনাম ধন্য পরিবহন ব্যবসায়ী ও শ্যামলী পরিবহন এন আর ট্রাভ্রেলস্ এর চেয়ারম্যান বাবু রমেন্দ্র নাথ ঘোষ গুরুত্বর অসুস্থ হয়ে ভারতের চেন্নাই এর একটি হাসঁপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড়স্থ ১নং শ্যামলী কাউন্টারের মালিক আব্দুল আজিজ সরদারের উদ্যোগে ৪ জুন সোমবার ইফতার পূর্বে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

বিশেষ মোনাজাতে অংশ নেন গলাচিপা জামে মস্জিদের পেশ ইমাম মুফতি শাহ রিয়াজ উদ্দিন গণী। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে পূর্বে মোনাজাতে বাবু রমেন্দ্র নাথ ঘোষ যেন দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য দোয়া কামনা করা হয় ও দেশের সকল শ্যামলী কাউন্টারের কর্মকর্তা কর্মচারীদের কাছেও পরিবারের পক্ষ থেকে সুস্থতা কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাউন্টার ম্যানেজার মোস্তাফিজুর রহমান (জজ), গলাচিপা মোড় কাউন্টারের ম্যানেজার মাসুম হোসাইন ম্যানেজার অচিন্দ্র সরদার, সুপারভাইজার বল্লব চন্দ্র মজুমদার, সালাহ উদ্দিন সরদার, স্বপন হোসেন, মো: রমজান খান, মো: সেলিম সরদার, প্রমুখ।

About the author

SOFT PRO IT