রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : রুপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোমেন মিয়া (৩৯) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে তিনি পেশায় একজন রাজমিস্ত্রির ঠিকাদার ছিলেন জুন সোমবার ভোর সাড়ে তিনটায় মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মনগাঁও গ্রামে ঘটনা ঘটে। সে একই এলাকার মৃত আহছানুল্লাহর ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়

নিহতের স্বজনরা জানায়, সেহরীর ঘর থেকে বের হয়। কিন্তু হঠাৎ করেই পানির মটরের ওপর পড়ে যায় সে। আমরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষনা করে

এই বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত রূপগঞ্জ থানার এস আই সাজাউল জানান, বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে মোমেন মিয়া মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

About the author

SOFT PRO IT