বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এম এ রশীদের সাথে আমার কোথাও কোন বৈঠক হয়নি : আবু সুফিয়ান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান বলেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদের সাথে আমার কোথাও কোন রুদ্ধদ্বার বৈঠক, গোপন বৈঠক, কোন বৈঠকই হয়নি।

তিনি আরো বলেন, ফেসবুকে যে ছবি দেওয়া হয়েছে সেটি ৩ থেকে ৪ মাস আগের কলাগাছিয়া এলাকায় কালী পূজার অনুষ্ঠানের। কালী পূজা উপলক্ষে বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ভোলানাথ দাসের দাওয়াতের ফলে তার বাড়ি যাই। গিয়ে দেখি বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদ। প্রবীন নেতা তার পাশে বসে জিঞ্জাসা করছিলাম আমিও আসলাম আপনি চলে যাচ্ছেন এটুকুই কথা হয়েছে সেটি কোন বৈঠকি বসা না।

এব্যাপারে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদের সাথে আলাপ কালে আমাদের বলেন, এই বিষয় নিয়ে আমি কোন কিছু বলতে চাই না।

বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ভোলানাথ দাস আমাদের বলেন, প্রতি বছরের নেয় এবারও আমরা কলাগাছিয়া এলাকাবাসীর উদ্যোগে কালী পূজার আয়োজন করি। অনুষ্ঠানে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিএনপি সকল দলের নেতা কর্মীদের আমরা দাওয়াত দিয়ে থাকি এবং সকলেই দাওয়াত গ্রহন করে আমাদের পূজাায় অংশগ্রহন করে। আমার যতটুকু ধারনা গত ১৭-২-২০১৮ইং আমাদের কালী পূজায় বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ এসে আমার ঘরে কিছু সময় থেকে যাওয়ার সময় আবু সুফিয়ান এসে পাশে বসে এবং কুশল বিনিময় করে এম এ রশীদ চলে যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 June 2018

এম এ রশীদের সাথে আমার কোথাও কোন বৈঠক হয়নি : আবু সুফিয়ান

www.narayanganjbarta24.com