নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা প্রশাসন খাস জমিতে ময়লা ফেলার অনুমোদন দেয়নি : ইউএনও

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ময়লা ফেলা নিয়ে জটিলতায় নাসিক কর্তৃক ডিসি বাংলোর সামনে ময়লার ট্রাক রাখায় চরম ক্ষোভ দেখা দিয়েছে জেলা ও পুলিশ প্রশাসনে। তারা বলছেন, নাসিক কর্তৃপক্ষের এ ধরনের আচরন বাড়াবাড়ি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম জানান, জেলা প্রশাসন খাস জমিতে ময়লা ফেলার কোন অনুমোদন দেয়নি। এ কারণে কাশিপুর ইউপি চেয়ারম্যান উদ্যোগ নিয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে। সিটি করপোরেশন কোথায় ময়লা ফেলবে সে দায়িত্ব তাদের। এবিষয়ে জেলা প্রশাসনের কিছু করার নেই। নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকাতে সরকার খাস জমিতে ময়লা ফেলতে দিতে পারে না। সিটি করপোরেশন জমি এ্যাকোয়ার করে নিতে পারে। আমরা প্রশাসন সিদ্ধান্ত দেয়ার কেউ না।

সিটি করপোরেশনের নিবার্হী কর্মকর্তা এতেশামুল হক জানান, খাস জমির মালিক জেলা প্রশাসন। উপজেলা বা ইউপি নয়। জেলা প্রশাসক মহদয়ের সাথে কথা বলেই এ বিষয়ে সবকিছু পরিষ্কার হবে। খাস জমিতে ময়লা ফেলার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন আছে।

About the author

SOFT PRO IT