বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সিমেন্টের দোকানে সন্ত্রাসী হামলা করে টাকা লুট

বন্দরে সিমেন্টের দোকানে সন্ত্রাসী হামলা করে টাকা লুট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সিমেন্টের দোকানে  সন্ত্রাসী হামলা করে এক লক্ষ বিশ হাজার টাকা লুটে নেয় । বৃহস্পতিবার সকালে ১১ টায় বন্দর উপজেলা কেওডালা এলাকায় আজিজ দেওয়ান মার্কেটে খন্দকার এন্টারপ্রাইজে ( সিমেন্টের দোকান) দোকানের মালিক উজ্জলের উপর হামলা করে ক্যাশ বাক্স থেকে এক লক্ষ বিশ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগে যানা যায় বাঘদবাড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে মো. জাহাঙ্গির ২. আলতু , হাসেম দেওয়ানের ছেলে আমির হোসেন, নাসিরের ছেলে আরিফ, মোবাররকের ছেলে সাইদুল সবাই একত্রিত হয়ে দোকানে হামলা করে টাকা নিয়ে যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 June 2018

বন্দরে সিমেন্টের দোকানে সন্ত্রাসী হামলা করে টাকা লুট

www.narayanganjbarta24.com