প্রধান খবর রাজনীতি সংবাদ শিরোনাম

আমরা আকাশে গেছি, সাগরের নিচেও পৌঁছেছি : প্রধানমন্ত্রী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস এর দ্বিতীয় সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৯ বছরের মধ্যে দেশকে আমরা যে জায়গায় নিয়ে গেছি। এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর আর কোনো দেশ পেরেছে এটা? পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমরা বাংলাদেশ এটা করেছি।

তিনি আরও বলেন, আমরা স্যাটেলাইটে আকাশেও গেছি। আমরা সাগরের নিচেও গেছি। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এত অল্প সময়ের মধ্যে। আমাদের কত বাঁধা, অগ্নি সন্ত্রাস মোকাবেলা করতে হয়েছে। মানুষ খুন করা, নানা রকম সমালোচনা, নানা রকম লেখা। অনেক কিছু সহ্য করে অনেক বাধা অতিক্রম করে প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়েছে আমাদের।

About the author

SOFT PRO IT