নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির পক্ষে সাংগঠনিক সম্পাদক সেন্টুর রোগ মুক্তি কামনা

মহানগর বিএনপির পক্ষে সাংগঠনিক সম্পাদক সেন্টুর রোগ মুক্তি কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার রোগ মুক্তির জন্য মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন। বুধবার এক বিবৃতিতে তারা তথ্য জানান।

উল্লেখ্য, আব্দুর সবুর খান সেন্টু দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত রয়েছেন। নারায়ণগঞ্জে তিনি সফলতার সহিত ছাত্র ও যুব দলের রাজনীতিতে পারদর্শীতার পরিচয় দিয়েছেন। বর্তমান তিনি মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 May 2018

মহানগর বিএনপির পক্ষে সাংগঠনিক সম্পাদক সেন্টুর রোগ মুক্তি কামনা

www.narayanganjbarta24.com