অন্যান্য সদ্যপ্রাপ্ত

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ৭মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায় অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর তত্বাবধানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীন ও (তদন্ত) মো. শাহিনুর ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার সকালে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ২ ঘন্টা অভিযান চালিয়ে ৭জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পরমান্দপুর গ্রামের মৃত বাবর আলীর পুত্র মোসলেম, মৃত আছির উদ্দীনের পুত্র আবুল হোসেন, মাহমুদপুর গ্রামের আবুল হোসেনের পুত্র রাসেল, খাদাইল গ্রামের লালচান এর পুত্র আজম, জগদ্বিশপুর গ্রামের আলতাব হোসেনের পুত্র  ফেরদৌস, আক্কেলপুর উপজেলা সদরের আব্দুল গফুরের পুত্র বিপ্লব, জাফরপুর গ্রামের মৃত বায়েজ উদ্দীন সরদারের পুত্র আলাল সরদার।

এ বিষয়ে বদলগাছী থানায় পৃথক পৃথক মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT