নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর

কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নাশকতার মামলায় গ্রেফতারকৃত মহানগর যুবদলের আহবায়ক ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। রোববার (২৭ মে) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামী পক্ষের আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, এড. বোরহান উদ্দিন সরকার, এড. খোরশেদ আলম খন্দকার, এড. আজিজুর রহমান মোল্লা প্রমূখ।

আদালতে কাউন্সিলর খোরশেদ বলেন, আমার বিরুদ্ধে আনিত মামলা শুধুই ভিওিহীন। এই মিথ্যা মামলা থেকে রেহায় পেতে আইনি লড়াই লড়ে যাচ্ছি। আশা করি আইনের কাছে ন্যায় বিচার পাব। আমার এই দূ:সময়ে বিএনপির কোন নেতা কর্মীরা আমার খোঁজ খবর নেইনি। তারা শুধই সুসময়ের বন্ধু দু:সমনের বন্ধু নয়।

এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এই মামলার পিছনে অনেকেরই ইন্দন থাকতে পারে। তবে যতই বাধা আসুক না কেন মিথ্যার পর সত্য উদঘাটন হবেই।

আসামী পক্ষের আইনজীবী এড. বোরহান উদ্দিন সরকার জানান, তিন তিনবার নির্বাচিত সিটি কর্পোরেশনের কাউন্সিলর খোরশেদ এর বিরুদ্ধে যে মামলা দায়ের করা হর্য়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এ মামলায় এজাহারে তার নাম উল্লেখ ছিল না। আর যদি থাকতো তাহলে আগেই তার গ্রেফতার হওয়ার কথা ছিল। কিন্তু দৈর্ঘ্য ৯ মাস পরে এ্ই মিথ্যা মামলায় তাকে হয়রানি করার জন্য গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ দুপুরে শহরের মাসদাইর এলাকায় আদর্শ স্কুলে ১৩ নং ওয়ার্ড বাসিদের জন্য জাতীয় পরিচয় পএ বিতরন কালে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করেন। পরে সদর ও ফতুল্লা থানার দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ঐ মামলায় জামিন পেলেও ২০১৭ সালের একটি মিথ্যা মামলায় পুনরায় তাকে জেল গেইট থেকে গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT