রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জের যুবলীগ নেতার ইন্তেকাল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : তারাবো পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান ভুঁইয়া মাসুম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত সাড়ে ১১টায় যাত্রামুড়া এলাকায় লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন  নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক), সরকারি গেজেটভুক্ত সমাজসেবক লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT