জাতীয় সদ্যপ্রাপ্ত

ঈদের তিনদিন আ‌গে ভারী যান চলাচল বন্ধ থাকবে : সেতুমন্ত্রী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে। ঈদে ঘরমুখী মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারে সেজন্য এসব ভারি যান চলাচল বন্ধ রাখা হবে।

শনিবার ( ১৯ মে ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুর সাসেস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না এটা আমি শুনব না।

সেতুমন্ত্রী বলেন, ঈদ সামনে রেখে ৮ জুনের মধ্যে সব রাস্তার মেরামত কাজ শেষ করতে হবে। ঘরমুখো মানুষের নিরাপত্তা বিধানে মহাসড়কে ৮০০-৯০০ হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সভায় মহাসড়ক দিয়ে চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

About the author

SOFT PRO IT